Monday, 25 September 2017

শারদীয়া

আকাশ জুড়ে মেঘের মেলা
কাশের বনে ঢেউ
শিউলি শিশির করছে খেলা,
দেখছে কি তা কেউ ?

শ্বেত পদ্ম দোলায় মাথা,
দীঘির কালো জলে
হাজার শালুক মেলেছে পাখা,
জংলা ঘেরা বিলে ।।

কুয়াশা মাখা ভোরের আলো,
দূর্বা দলে দলে
দোপাটি হেনা অপরাজিতা,
জবা কুসুম দোলে ।।

পড়ল এবার ঢাকে কাঠি,
মা এলো যে ঘরে
মনের আঁধার ঘুচিও মাগো,

দেবারি দমন করে ।।



সবাইকে  শুভ শারদীয়া খুব ভালো থেকো

মৌমিতা সাহু

২৫শে সেপ্টেম্বর ২০১৭ , ব্যাঙ্গালোর

Saturday, 16 September 2017

দূরত্ব

পথিক চলেছে রুক্ষ পথে , মলিন তাহার বরন ।
ফুটেছে পলাশ অদূর শাখে, করতে হৃদয় হরণ ।।

চক্ষু মুদে যায় না থাকা , এমনই তাহার রঙের ছটা
ধরার বুকে অধরাই থাকে , তাহাই ইহার ধরন ।।

কত ক্রোশ পথ পার হয়ে যায়, পথিকের পথ তবু না ফুরায় ।
তবু সে চলেছে সমুখপানে, সঁপিয়া জীবন মরণ ।।

পথিক বলে , কেন যাও সরে ? দূর হতে আরও দুরে !
পালশ বলে , চেওনা আমায় সাহস করে ; ফুটিনি তোমার তরে ।


মৌমিতা সাহু
১৩ই সেপ্টেম্বর ২০১৭, ব্যাঙ্গালোর