Monday, 25 September 2017

শারদীয়া

আকাশ জুড়ে মেঘের মেলা, 
কাশের বনে ঢেউ ।
শিউলি শিশির করছে খেলা,
দেখছে কি তা কেউ ?

শ্বেত পদ্ম দোলায় মাথা,
দীঘির কালো জলে ।
হাজার শালুক মেলেছে পাখা,
জংলা ঘেরা বিলে ।।

কুয়াশা মাখা ভোরের আলো,
দূর্বা দলে দলে ।
দোপাটি হেনা অপরাজিতা,
জবা কুসুম দোলে ।।

পড়ল এবার ঢাকে কাঠি,
মা এলো যে ঘরে ।
মনের আঁধার ঘুচিও মাগো,

দেবারি দমন করে ।।



সবাইকে  শুভ শারদীয়া । খুব ভালো থেকো ।

মৌমিতা সাহু

২৫শে সেপ্টেম্বর ২০১৭ , ব্যাঙ্গালোর

No comments:

Post a Comment