Monday, 17 April 2017

আর জনম

হব না মানুষ আর জনমে ।
রাখব কথা নিজের মনে ।।
লিখবনা আর সেই কবিতা ।
দেখব তখন,
বোঝ কি না  মনের কথা !!

হব না মানুষ আর জনমে ।
জাগব না রাত কোন ভ্রমে ।।
আসব না আর চিঠি হাতে ।
দেখব তখন,
যাও সরে কোন অজুহাতে !

হব না মানুষ আর জনমে ।
দেব না তোমায় অন্য জনে ।।
থাকবে না আর মুখোশ পরা ।
দেখব তখন,
সত্যি ঠিকই পড়বে ধরা !!

হব না মানুষ আর জনমে ।
দেখা হবেই তোমার সনে ।।
চোখের ভাষায় হবে কথা ।
দেখব তখন ,
একি ছিল শুধুই বন্ধুতা ?


মৌমিতা সাহু

১৩ই এপ্রিল ২০১৭, ব্যাঙ্গালোর

Friday, 14 April 2017

মায়াজাল

সময় চলছে নিজের খেয়ালে,
আমরা দিচ্ছি পাল্লা ।
পিছিয়ে পড়ছি দিন দিন ,
আর বৃথাই করছি হল্লা ।।

পৃথিবী ঘুরছে নিজের মতোই,
আমরা গুনছি দিন রাত ।
হাজার কোটি বছর গেল,
করছি না কেউ দৃকপাত ।।

চাঁদটাও আছে নিজের খুশিতে,
আমরা  বুনছি স্নপ্ন ।
সেই মায়াজালে পড়েছি  জড়িয়ে,

হয়না কিছুতে ছিন্ন ।।


মৌমিতা সাহু
১৪ই এপ্রিল ২০১৭ , ব্যাঙ্গালোর