Monday, 17 April 2017

আর জনম

হব না মানুষ আর জনমে ।
রাখব কথা নিজের মনে ।।
লিখবনা আর সেই কবিতা ।
দেখব তখন,
বোঝ কি না  মনের কথা !!

হব না মানুষ আর জনমে ।
জাগব না রাত কোন ভ্রমে ।।
আসব না আর চিঠি হাতে ।
দেখব তখন,
যাও সরে কোন অজুহাতে !

হব না মানুষ আর জনমে ।
দেব না তোমায় অন্য জনে ।।
থাকবে না আর মুখোশ পরা ।
দেখব তখন,
সত্যি ঠিকই পড়বে ধরা !!

হব না মানুষ আর জনমে ।
দেখা হবেই তোমার সনে ।।
চোখের ভাষায় হবে কথা ।
দেখব তখন ,
একি ছিল শুধুই বন্ধুতা ?


মৌমিতা সাহু

১৩ই এপ্রিল ২০১৭, ব্যাঙ্গালোর

No comments:

Post a Comment