প্রঃ এই যে দাদা, শুনছেন !
উঃ হ্যাঁ ! আপনি কি কিছু বলছেন ?
প্রঃ ঠিকানাটা কি আপনি জানেন ?
উঃ আমার ঠিকানায়
যদি যেতে চান, তাহলে আসতে পারেন ।
প্রঃ এই যে মশাই , শুনছেন !
উঃ হ্যাঁ, বলুন কি বলছেন ।
প্রঃ ঠিকানাটা কি আপনি জানেন ?
উঃ নিজের ঠিকানাই খুঁজে বেড়াচ্ছি , সেটা কি আপনি জানেন ?
প্রঃ এই যে খুকি শুনছো !
উঃ তুমি কে ? কি বলছ ?
প্রঃ ঠিকানাটা কি তুমি জানো ?
উঃ ঠিকানা আছে স্কুলের খাতায় । বাবা মা আমায় দিয়েছে লিখে,
মানো আর নাই মানো ।
প্রঃ এই যে দিদি শুনুন !
উঃ কি বলছেন বলুন ।
প্রঃ ঠিকানাটা কি আপনার জানা ?
উঃ ঠিকানা আছে আমার
জানা , তোমায়তো বলবনা ।
প্রঃ হে ঈশ্বর তুমি কি শুনছ ?
উঃ কেন বিরক্ত করছ ?
প্রঃ তুমি কি জানো আমার ঠিকানা, কোনটা আমার পথ ?
উঃ কেউ জানেনা
তোমার ঠিকানা , তোমার চলার পথ।
তুমিই পারো
খুঁজে পেতে, তোমার বিজয় রথ ।।
মৌমিতা সাহু
১৫ই অক্টোবর ২০১৭, ব্যাঙ্গালোর