Saturday, 14 October 2017

মুখোশ

রাতের আকাশে কত তারা জ্বলে,
শত সহস্র কোটি
আমার ঘরের একটি বাতি ,
তাতেই তোমার ভ্রূকুটি 

সাত সমুদ্র তের নদী ভরা, 
কত না  জলের রাশি ।
আমার ঘরের একটি কুঁজো ,
তোমা মুখে বাঁকা হাসি ।।

এই ধরা বুকে কত জমি আছে, 
হিসাব যাহার নাই ।
আমার ঘরের চার দেওয়ালের,
হিসাবটা ঠিক চাই ।।

জগৎ জুড়ে বইছে বাতাস, 
ধরতে নাহি পার ।
আমার ঘরের ঘুলঘুলিটাও,
তোমার চোখে বড় ।।

বন্ধ কর বন্ধ কর; লোক দেখানো কাজ ।
মানবতার মুখোশ খোলো,
করো একটু  লাজ ।।


মৌমিতা সাহু, ব্যাঙ্গালোর

১৫ই অক্টোবর ২০১৭

মোক্ষপথ

রূপের আসরে যদি হও রানী ,
ভিখারিনী হবে কাল ।
পড়বে চোখে অহঙের ছানি ,
বুনবে রঙিন জাল ।।

অর্থের ঘরে যদি হও রাজা ,
ফুরাবে কালের চক্রে ।
উড়বে না তার ক্ষুরধার ধ্বজা ,
লেখা হবে নাকো পত্রে ।।

যশ খ্যাতি যদি চাটে পদতল ,
হারাবে আগামী পথে ।
তুমি রবে পড়ে ঐ ভূমি তলে ,
কিছু যাবে নাকো সাথে ।।

যদি তুমি কর মানবের পুজা ,
যদি ভালোবাসো জনে ।
লেখা রবে তুমি স্বর্ণ হরফে ,
সকল মনের কোনে ।।


মৌমিতা সাহু, ব্যাঙ্গালোর

১৫ই অক্টোবর ২০১৭