Tuesday, 15 May 2018

সত্য বটি


সত্য বড় শক্ত জিনিস ,
সহজ পাচ্য নয় তা
মিথ্যে দিয়ে করতে আড়াল ,
রোজ জুড়বে কয়টা ?

তোমার মিথ্যে তোমাকে তাড়ায় ,
চেতনা হারাও তুমি
আর অনুতাপে পুড়ে পুড়ে যাও ,
মন হয় মরুভূমি ।।

রোজ যদি কর সত্য সেবন ,
অল্প সল্প করি
জীবন হবে সহজ সবুজ ,
খুশিতে যাবে ভরি ।।



মৌমিতা সাহু
১৫ই মে ২০১৮ , ব্যাঙ্গালোর

Wednesday, 9 May 2018

চিরন্তন


তোমারই ভাষায় ভেসেছে মন,

নেচেছে তোমার ছন্দে
তোমারই গানে ভরেছে ভুবন ,
বিরহে কি আনন্দে ।।

তোমার কবিতা হাত ধরেছে ,
যখন আমি একা
হেসেছে কেঁদেছে আমার সাথে ,
মেলেছে আমার পাখা ।।

বর্ষার জল মন ধুয়েগেছে ,
তোমার গানের সুরে
তোমাকেই ভালবেসেছে হৃদয় ,
থাকো তুমি যত দুরে ।।

তোমার লেখনীতে আমিই নায়িকা ,
তোমাতেই আমার শুরু
তোমারে জানাই সহস্র প্রণাম ,
হে মোর কবিগুরু ।।

মৌমিতা সাহু
৯ই মে ২০১৮ , ব্যাঙ্গালোর

Thursday, 3 May 2018

স্বপনে সায়ন


যেন সে বিকেলের মধু মাখা হাওয়া ;
যেন সে সন্ধ্যার রূপ চাঁদ বাঁকা ,
হয়তোবা মাঝ রাতে নির্ঝর বারি ;
কখন না জানি সে , ছুঁল ভাঙা তরী ।।

যেন সে শরতের একমুঠো কাশ ;
যেন সে ফাগুনের আগুন পলাশ ,
হয়তোবা দুপুরের ঝোড়ো বৈশাখী ;
যখন সে বলে গেল , হয়তোবা আছি ।।

যেন সে সাগরের ধেয়ে আশা ঢেউ ;
যেন সে খসা তারা, জানবে না কেউ ,
হয়তোবা ভোর রাতে চাঁদের গ্রহণ ;
যে আজ হারায়ে গেল, স্বপনে সায়ন ।।


মৌমিতা সাহু
৪র্থ মে, ২০১৮ , ব্যাঙ্গালোর




Thursday, 1 March 2018

Hope ;

Oh my dear !

I wish , I could make you smile ,
And give you life .
Make you bloom ,
Bring your mom home soon .

I wish, I could fix the broken glass ,
Your mom can make you food .
You can sit inside the class ,
Nothing else can make you feel as good .

I wish , I could wash the bloody road ,
So, You can walk or run .
Your dad can come side by side ,
Whenever you are sad or having fun .

I wish, I could give you a glass of water ,
And share my food .
Make them understand ,
and make them move ;


Moumita Sahu
28th Feb 2018 , Bangalore

Sunday, 4 February 2018

বট বৃক্ষ

বনবিথি মাঝে শতেকের কাছে ,
পরকে আপন করে ;
কত প্রাণ আছে ঐ ভাঁজে ভাঁজে ,
তোমাকে জড়ায়ে ধরে ।।

কোঠরে আছে পেঁচা ও পেঁচানী ,
সংসার করে সুখে ।
ডালের ওপরে কত শত পাখি ,
খেলছে হাসি মুখে ।।

কাঠবেড়ালি ওঠে আর নামে ,
সারাদিন  হাসে খেলে ।
কুকুর বিড়াল কিংবা শৃগাল ,
তন্দ্রা যায় তোমা তলে ।।

হাজার হাজার পাখি এসে বসে ,
ক্ষুধা নিবারণ তরে ।
কাঠুরিয়া এসে জ্বালানী কুড়ায় ,
অবারিত তব দ্বারে ।।

কেউ বলে সেথা দেবতার বাস ,
উপদেবতাও কেউ বলে ;
তোমার ছায়াই কামনা সবার ,
ছলে বলে কৌশলে ।।

নিজেকে ঝরিয়ে বাঁচিয়ে রাখো ,
পুরানো শরীর ছেড়ে ।
কোন ঝঞ্ঝাই নোয়াতে পারেনা ,
সেবিছ উচ্চ শিরে ।।

করিও আশিস আমারে তুমি ,
নিঃস্বার্থ উদার মনে ।
তোমার মতোই মাথা উঁচু করে ,
সেবা করি প্রতি জনে ।।                      


মৌমিতা সাহু ,  
৪ঠা ফেব্রুয়ারি ২০১৮,  ব্যাঙ্গালোর
  

Monday, 29 January 2018

নবমীর চাঁদ

নবমীর রাতে আধো চাঁদনীতে ,
কুয়াশা জমছে বুকে ।
আজ মোহময়ী হয়েছে বসুধা ,
তারার মায়াবী চোখে ।।

 অদূরেতে পাহাড় দাঁড়ায়ে ,
তার ছায়া পড়ে জলে ।
ঝিকমিক করে মন্দা জোছনা,
দীর্ঘ  দীঘল ঝিলে ।।

নিজেকে পুড়িয়ে উষ্ণতা দেয় ,
ছাই ঢাকা  অঙ্গার ।
সেথা বসে ভাবি শুধু তারই মুখ ,
সে মোর অহংকার ।।

মৌমিতা সাহু
৩০শে জানুয়ারি ২০১৮ , ব্যাঙ্গালোর



Wednesday, 24 January 2018

বিপর্ণক

গোধূলির রং যারে ছুঁয়ে দিয়ে গেছে ।
সেই রং আজও তার গায়ে মাখা আছে ।।
স্নিগ্ধ ভোরের মতো মুখে তার হাসি
যারে দেখি হৃদি মোর যায় সুখে ভাসি ।।

আগুন ঝরায়ে গায়ে সেরেছে যে স্নান ।
কোনো প্রহরেতে সে হয় নাকো ম্লান ।।
উন্নত শির তার, দাঁড়ায়ে একাকী ।
নত করি শির মম যারে আমি দেখি ।।

গহন কানন মাঝে কিবা পথ ধারে ।
নিজেকে মেলেছে ধরি সকল মাঝারে ।।
জন্ম লও সহস্রবার এই বসুধায়।
এ আঁখি তখনও রবে তব প্রতীক্ষায় ।।

মৌমিতা সাহু
২৪ই জানুয়ারি ২০১৮ , ব্যাঙ্গালোর