Monday, 12 June 2017

কালো মেঘ

বাড়ছে মেঘের আনাগোনা ,
মুখ হয়েছে ভারি ;
ঈশান কোনে জল জমেছে ,
ঝরছে  ধারা বারি ।।

উড়ছে না মেঘ ঝোড়ো হাওয়ায় ,
মেলে না ঐ রোদের দেখা ;
অজানা ভয়ে পথের বাঁকে ,
বট গাছটাও একা ।।

ও মেঘ তুমি যাও না চলে ,
বাসি না তোমায় ভালো ;
তুমি মাঝে আছো বলেই ,
দিনটা এমন কালো ।।


মৌমিতা সাহু

১২ই জুন ২০১৭, ব্যাঙ্গালোর

Friday, 9 June 2017

আকাশকুসুম

চোখের দেখা দেখব বলে , ভোর বেলাতে উঠি ।
তোমার উদয় হাওয়ার পর, ধীরে সুস্থে ফুটি ।।
সমস্ত দিন তোমার তেজে , একটু করে পুড়ি ।
সন্ধ্যে বেলায় অস্ত গেলে , ধুলায় লুটে পড়ি ।।
যেদিন আকাশ মেঘে ঢাকে, যেদিন তোমার ছুটি ;
আড়ালেতেই আছো জেনে , ঝড় বাদলায় টুটি ।।
দিনভর ঐ আকাশ পানে , তাকিয়ে আমি দেখি ।
মেঘে ঢাকা মলিন আলো , সারা গায়ে মাখি ।।
চোখ ধাঁধাঁনো রশ্মি তোমার ,  দূরত্বটাও বেশি ।

চোখ নামিয়ে দেখব বলেই , অপেক্ষাতে বসি ।।


মৌমিতা সাহু
০৮ ই জুন ২০১৭ , ব্যাঙ্গালোর