Tuesday, 4 April 2017

শরীর মন্দির

কেউ বা ছোট কেউ বা বড় !
কারো গা সোনায় মোড়া,
কেউ আবার পাথরে গড়া ।
নতুন রঙে সাজছে কেবা,
চলছে কারো নিত্য সেবা ।
কেবা আছে সাগর পারে,
কেউ বসেছে পথের ধারে ।
কারো ভোর হয় অবহেলায়,
কেউ ভরে যায় ফুলের মালায় ।
তবুও তুমিই পবিত্র স্থান ,
মা  বলে সব, করে প্রণাম ।
জল দিয়ে দিন ধুয়ে দেয় ,
নতুন করে দীপ জ্বেলে যায় ।
যৎদিন দীপ জ্বলবে অন্দরে,
তৎদিন তুমি মন্দির।
নয়তো ,
আত্মা ছাড়া শরীর ।।



মৌমিতা সাহু

২০ই মার্চ ২০১৭,  ব্যাঙ্গালোর

সাঁঝের মাঝি

তখন ছিল সাঁঝের বেলা ,ছিলেম খেয়া ঘাটে ।
যাচ্ছে চলে শেষ খেয়াটা, সূর্য্যি গেছে পাটে ।।
বাইছে তরী , তারি সাথে  গাইছে ভাসার গান ।
কাঁপিয়ে গলা বলি তারে, আমায় নিয়ে যান ।।
গান থামিয়ে বলল মাঝি, ভাসিয়েছি ভেলা ।
যেতে হলে, তুমি  জলে নামো এই বেলা ।।
আমি বলি , না না , আমার যে ভয় করে ।
নামলে জলে , হয়তো  আমি  ডুবেই যাবো মরে ।।
থামিয়ে গান , হাসল মাঝি, বলল ভয় কোরো  না ।
হাঁটু জলে পড়ে, তুমি তলিয়ে যাবে না ।।
আমি বলি , না না মাঝি ,  তুমি বরং যাও ।
মাঝি তখন বাড়ায়ে হাত, বলল , হাতটা দাও ।।


মৌমিতা সাহু

১৭ই মার্চ  ২০১৭, ব্যাঙ্গালোর

নারী

ছিলাম যখন মায়ের ভেতর ,
আসার অনেক দেরি ।
মায়ের তখন অনেক নিয়ম ,
পা যে হয়েছে ভারি ।।

একটু খানি একদিক ওদিক,
হলেই মেয়ে হবে ।
মা যে আমার মনে মনে,
অন্য কথাই ভাবে ।।

ফুটফুটে  এক  সন্তান চায় ,
ছেলেই হোক বা মেয়ে ।
মনটা অনেক উদার হবে ,
দামি হীরার চেয়ে ।।

এলাম যখন মায়ের কোলে,
হল আমার ধরা ।
তাঁরই তরে  আজকে আমার,
নারী হতে পারা ।।


আন্তর্জাতিক নারী দিবসে অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা নিও মা ।


Moumita Sahu

8th April 2017, Bangalor