Tuesday, 4 April 2017

ক্যানভাস

 রং  পেন্সিল হাতে ,  আঁকি ঘরবাড়ি।
তার মাঝে উঁকি মারে,  গাছ ও  গাছালি।।

সূর্যও আঁকলাম,  আর আঁকি জল।
মাঠ আঁকি ঘাট আঁকি,  হাঁসেদের দল।।

ফুলে ফুলে ভরিয়েছি,  শাখা প্রশাখা।
তারি আসে পাশে চলে,  মধুর খেলা।।

রঙে রঙে ভরে যাবে,  এই ছবি খানি।
রং দিয়ে চিনে নিয়ো,  কোথা আছ তুমি।।

নীল  আকাশের গায়ে,  রাঙা রোদ লাগে।
কিছু  পাতা ঝরে গিয়ে,  ছড়িয়েছে পথে।।

ফাল্গুনী  ফুল বনে,  আগুনের  ছটা।
তারি দিকে ধেয়ে যায়,  মধু মক্ষিকা।।

দীঘি ভরা জলে পড়ে,  প্রতিবিম্ব।

মনের  ক্যানভাসে  এলো,  আজি  বসন্ত।।


Moumita Sahu
1st March 2017, Bangalore

Tuesday, 6 September 2016

অনন্ত অপেক্ষা

চোখ বুজে আমি সেই পড়ন্ত বিকেলের ছবি দেখি ,
বারবার !
বারবার !
একটা আরাম কেদারা, তাতে আরাম করে বসানো এক নারী মূর্তি ।
ছিপছিপে চেহারা ,
পাকা ধান রঙা তাঁত তার গায়ে ,
মুখ পরিষ্কার দেখি না ।
সে কি জিবিত, নাকি অশরীরী, নাকি পাথরের তাও বুঝতে পারি না !
অনুভব করা যায় না তাকে ।
পেছনের দিকে পুরনো জীর্ণ পরিত্যক্ত একটা  কটেজ বাড়ী ।
সামনে দুরের আকাশে দিগন্ত ঘেঁষে রয়েছে বিদায় বেলার মলিন সূর্য
আর এই দুইয়ের মাঝে কখনো দেখি গভীর পাহাড়ী খাদ
কখনোবা দিগন্ত বিস্তৃত হ্রদের জল।
তার  সোজাসুজি  দৃষ্টি ঐ বিদায়  বেলার সূর্যের দিকে
মুখে চোখে  ভাষা নেই,
হয়তো ভাষা হারিয়ে গেছে ।
কিংবা প্রায়জন ফুরিয়েছে !
নাকি অভ্যেস চলে গেছে ?
তবে কি সে  নীরবতাকেই করেছে ভাষা  ?
কিছুই নেই তাও যেন কতো কি আছে , কিসের যেন টান !
কিছুই চায় না সে , তাও যেন কি পাওয়ার বাকি !
জোয়ার নেই ভাঁটা নেই ।
কি  শান্ত  তার দুই  চোখ,  শীতল তার  মন ।
আর  সূর্যটাও স্থির হয়ে আছে ঐ  একই জায়গায় ।
যার অস্ত যাওয়ার কথা ছিল অনেক আগেই ,
তবু যায়নি ।
সেও যেন শান্ত হয়ে আছে, নাকি কিছু বিভ্রান্ত !

এ যেন  কার অস্ত যাওয়ার অনন্ত অপেক্ষা 


মৌমিতা সাহু
০৬/০৯/২০১৬