Thursday, 21 July 2016

রিপুরাজ

 কাম বলে আমি রাজা,
ক্রোধ বলে আমি ।
লোভ বলে তোমরা তুচ্ছ,
রাজার রাজা আমি ।
মোহ বলে চুপ করো সব,
আমিই তোদের রাজা ।
মদ বলে বয়েই গেছে ,
হতে তোমার প্রজা ।
মাৎসর্য হাসি মুখে বলে ,
এবার তোমরা থামো ।
ঐ দেখো এক মানুষ আসছে ,

ভাই সব কাজে নামো ।

মৌমিতা সাহু
ব্যাঙ্গালোর, ২১/০৭/২০১৬

Friday, 8 July 2016

বৃক্ষ দেবতা

ঘন জঙ্গলে ,ভাঙ্গা  মন্দিরে,
কিংবা  পুরনো দালানে ।
যার গুঁড়িতে বাঁধছো সুতো ,
ভরিয়ে  সিঁদুর চন্দনে ।।

আধুনিক যুগেও তুমি বোঝনি,
সত্য যুগের চাতুরী ।
বৃক্ষ কেন হল দেবতা,
কেন রাখা হল পূজারী ।।

ভয় দেখিয়ে রেখেছিল তারা,
রুখতে বৃক্ষ নাশ ।
আজকে তোমরা সুসভ্য হয়েও,
করছ সর্বনাশ ।।

বট অশ্বত্থে ভগবান আছে,
আছে ভুতের ভয় ।
পূজা না করেও পারো কি তুমি,
রুখতে তাদের ক্ষয় ?

লাগাও কিছু ছোট ছোট চারা,
তোমার চারিধারে ।
বৃক্ষ দেবতা খুশি হবে তাতে,
দিলে জল বারে বারে ।।

যেদিন তুমি বাঁধবেনা সুতো,
মারবেনা আর কোপ ।
সত্যি সেদিন আশিস দিয়ে সে,
বলবে ‘সকলের ভালো হোক’ ।।

মৌমিতা সাহু

ব্যাঙ্গালোর,  ০৮/০৭/২০১৬